মনোনয়নপত্র জমা দিলেন আনিসুল হক

 
ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যবসায়ী আনিসুল হক। রবিবার বেলা সোয়া তিনটার দিকে আগারগাঁওয়ে উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়পত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা দেয়ার সময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হকের সঙ্গে সংগঠনের সাবেক সভাপতি এ কে আজাদ, বিজেএমইএর সভাপতি আতিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, ফারুক খান ও আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।