স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দাবি করেছেন, ‘ভেজালের বিরুদ্ধে বাংলাদেশের মতো এমন শক্ত আইন আর কোথাও নেই। কিন্তু সমন্বয়ের অভাবে তা প্রয়োগ করা যাচ্ছে না।’
রবিবার রাজধানীর মহাখালীর একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশে আয়োজিত অষ্টম আন্তর্জাতিক ওয়ান হেলথ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।