পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে এডিপির বরাদ্দের ৫৪ শতাংশ ছাড়

 
 
পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে চলতি অর্থবছরে ১৫টি প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের বার্ষিক ১৬৬ কোটি টাকা উন্নয়ন বরাদ্দের মধ্যে এ পর্যন্ত ৯১ কোটি টাকা বিমুক্ত করা হয়েছে। 
 
মন্ত্রণালয় রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০১৪-১৫ অর্থবছরের গত মাস পর্যন্ত এডিপি ছাড়ের এই হার ৫৪ শতাংশ’র বেশি। এরমধ্যে ৩৭.৮৬ শতাংশ ছাড় হয়েছে গত অর্থবছরে।
 
আশা করা হচ্ছে- ১৫টি প্রকল্পের মধ্যে ৯টি প্রকল্পের কাজ ২০১৫ সালের জুন নাগাদ সম্পন্ন হবে। তবে ৪টি প্রকল্প চলতি অর্থবছরের শেষ নাগাদ সম্পন্ন হবে। এডিপি বাস্তবায়ন পর্যালোচনা বৈঠকে একথা বলা হয়।
 
এডিপি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা বৈঠক পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
 
ভারপ্রাপ্ত পাট ও বস্ত্র সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। মন্ত্রণালয়ের এডিপিভুক্ত ১৫টি প্রকল্পের মধ্যে ৭টি প্রকল্প বস্ত্র বিভাগ বাস্তবায়ন করছে।
 
প্রকল্পগুলো হলো : ৫৩.৬৪ কোটি টাকা ব্যয়ে পাবনা টেক্সটাইল ইনস্টিটিউটকে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নয়ন, ১০৫.৪৮ কোটি টাকা ব্যয়ে বরিশাল টেক্সটাইল ইনস্টিটিউটকে টেক্সটাইল ইঞ্জিরিয়ারিং কলেজে উন্নয়ন, ৪৩.৭৮ কোটি টাকা ব্যয়ে নোয়াখালির বেগমগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নযন, ৮৪ কোটি টাকা ব্যয়ে ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা প্রকল্প, ৯৮.২০ কোটি টাকা ব্যয়ে গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা প্রকল্প, ২২৬.৯০ কোটি টাকা ব্যয়ে খুলনা, চট্টগ্রাম, রংপুর ও নাটোরে ৪টি টেক্সটাইল ইনস্টিটিউট নির্মাণ প্রকল্প, ৬২.১৩ কোটি টাকায় বরিশালের গৌরনদীতে টেক্সটাইল ইনস্টিটিউট নির্মাণ প্রকল্প বাস্তবায়ন।