বিশ্বকাপে সর্বোচ্চ রানে নবম মাহমুদউল্লাহ

 
 
শেষ পর্যন্ত শ্রীলঙ্কার তারকা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারাকে পেছনে ফেলে বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন নিউ জিল্যান্ডের মার্টিন গাপটিল। ৯ ম্যাচ খেলে ৫৪৭ রান সংগ্রহ করেছেন তিনি। সাত ম্যাচ থেকে ৫৪১ রান সংগ্রহ করে দ্বিতীয় অবস্থানে রয়েছেন কুমার সাঙ্গাকারা।  আর ৬ ম্যাচ থেকে ৩৬৫ রান করে নবম স্থানে রয়েছেন বাংলাদেশের সফল ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ।
 
রবিবার মেলবোর্নে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নিউ জিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে পঞ্চম শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। এর মধ্যদিয়েই শেষ হলো ২০১৫ বিশ্বকাপের আসর।