নিখোঁজের একদিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার

 
 
জেলার রায়পুরা উপজেলার বাহেরচর গ্রামে নিখোঁজের একদিন পর শনিবার রাতে এলমা আক্তার (৮) নামে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এলমা আক্তার বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়েল দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। সে মির্জানগর ইউনিয়নের বাহেরচর উত্তরপাড়ার মোতালিবের মেয়ে।
 
সূত্রে জানায়, এলমা আক্তার  শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজা-খুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। শনিবার সন্ধ্যায় স্থানীয় লোকজন গ্রামের পূর্ব পাশের একটি ধানের জমিতে তার রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে রায়পুরা থানা পুলিশকে জানায়। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না দতন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, মেয়েটির শরীরের আঘাতের চিহ্ন দেখে মনে হয়েছে এটা পরিকল্পিত হত্যা। তবে এখনো হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।