ফাইনাল খেলায় অস্ট্রেলিয়ার কাছে সাত উইকেটে পরাজয়ের পর কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম জানিয়েছেন, তার কোন আক্ষেপ নেই। বরং দলের অর্জন নিয় গর্ব করা উচিত নিউজিল্যান্ডের।
তিনি বলেন 'পুরোটা সময় আমরা কিছু অসাধারণ ক্রিকেট খেলেছি। আমরা অস্ট্রেলিয়ার মতো অসাধারণ একটি দলের মুখোমুখি হয়েছিলাম,.. জয়টা ওদেরই প্রাপ্য ছিল'।
ফাইনালে ওঠার পথে টানা আট ম্যাচে অপরাজিত ছিল নিউ জিল্যান্ড। দলের এই পারফরম্যান্সকে দারুণ যাত্রা হিসেবে বর্ণনা করেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাককালাম জানিয়ে দেন, তিনি এখনও নিজের দল নিয়ে গর্বিত।
ম্যাককালাম বাহিনী প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে এমসিজিতে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হারায় অধরা থেকে গেল বিশ্বকাপের সোনালী ট্রফি। প্রথমে ব্যাট করতে নেমে ১৮৩ রানে গুটিয়ে যায় কিউই ইনিংস।