মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ডাকাত নিহত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নৌ ডাকাত মো. সেলিম  (৪২) নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ দুটি রামদা  ও একটি একনালা বন্দুক উদ্ধার করেছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, শেখর নগর তদন্ত কেন্দ্রের পুলিশ টহল দিচ্ছিল। টহলদল সিরাজদিখানের সৈয়দপুর বাজারের ফুলহার চর সংলগ্ন ধলেশ্বরী নদীর কাছে পৌঁছালে তাদের লক্ষ্য করে ডাকাতদল গুলি ছোড়ে। এতে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে সেলিম গুলিবিদ্ধ হয়ে মারা যান।

আরো পড়ুন : ‘সাম ফর্ম অব ইলেকশন ইজ বেটার দেন নো ইলেকশন’

তিনি আরো জানান,  এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যায়। লাশ ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সেলিম কেরানীগঞ্জের সোনাকান্দা গ্রামের মৃত আনোয়ার হোসেন মেম্বারের পুত্র।

 

ইত্তেফাক/ইউবি