তিউনিসিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ 'জিহাদি' নিহত

 
তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনীর অভিযানে দেশটির প্রধান জিহাদি সংগঠনের নয় সদস্য নিহত হয়েছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আলি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, 'সিদি আইচের পার্বত্য অঞ্চলে শনিবার রাতে সরকারি বাহিনীর এক অভিযানে ৯ সন্ত্রাসী নিহত হয়েছে'।
নিহত নয়জন ওকবা ইবনে নাফা ব্রিগেডের সদস্য ছিলেন। দেশটি রাজধানীর বার্দো জাদুঘরে হামলার জন্য জঙ্গি সংগঠনটিকে দায়ী করেছে।
জাদুঘরের হামলার ঘটনায় তিউনিসিয়ার এক পুলিশ ও ২১ বিদেশী পর্যটক নিহত হয়।
সূত্র: এএফপি