সৌদি আরবে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। সম্প্রতি সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী নারী ও ভিন্নমতাবলম্বীদের প্রতি সৌদি সরকারের সমালোচনা করায় এই পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। এর আগে স্টকহোম থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছিল সৌদি আরব।
ভিন্নমতাবলম্বী ব্লগার রাফি বাদাবিকে বেত্রাঘাতের দণ্ডাদেশের সমালোচনা করে টুইট করেছিলেন সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী ওয়ালস্ট্রর্ম। টুইটে তিনি এই শাস্তিকে 'মত প্রকাশের আধুনিক মাধ্যমকে স্তব্ধ করে দেয়ার এক নির্দয় উদ্যোগ' বলে মন্তব্য করেছিলেন।
নারীদের ওপর গাড়ি চালাতে নিষেধাজ্ঞা ও সিদ্ধান্তের জন্য পুরুষদের উপর নির্ভর করার সৌদি নীতিরও সমালোচনা করেছিলেন তিনি।