রাজধানীতে বাসচাপায় নিহত ১

 
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসচাপায় রমণ দাস নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার সকালে সাদ্দাম মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
রমণ দাসের পরিবার জানিয়েছে, সকাল আটটার দিকে সাদ্দাম মার্কেটের সামনে একটি বাস নিয়ন্ত্রণ হারালে রমণ চাপা পনে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে কর্তব্যরত চিকিত্সক রমণকে মৃত ঘোষণা করেন।