পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৭। সোমবার ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই তথ্য জানিয়েছে। তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। খবর: রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উত্পত্তিস্থল দেশটির উত্তরপূর্বাঞ্চলের শহর রাবাউল থেকে ৩৩ কিলোমিটার দূরে।
ভূমিকম্পের তথ্য বিশ্লেষণ করে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার বলছে, ভূমিকম্প উপকেন্দ্রের এক হাজার কিলোমিটারের মধ্যে পাপুয়া নিউ গিনি ও সলোমন দ্বীপপুঞ্জে সুনামির আশঙ্কা রয়েছে।
তবে প্রশান্ত মহাসাগরীয় এলাকাজুড়ে বিধ্বংসী সুনামির আশঙ্কা নেই বলে পূর্বাভাসে বলা হয়েছে।