প্রধানমন্ত্রীর কাছে ডব্লিউআইপি অ্যাওয়ার্ড হস্তান্তর

 
রাজনীতিতে লৈঙ্গিক বৈষম্য কমিয়ে আনার জন্য আন্তর্জাতিক সংস্থা ‘উইমেন ইন পার্লামেন্টস (ডব্লিউআইপি) গ্লোবাল ফোরাম’ এর সম্মানসূচক ‘ডব্লিউআইপি ২০১৫’ পদক পেয়েছে বাংলাদেশ। রাজনীতিতে নারীর ক্ষমতায়নের জন্য ‘দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া’ আঞ্চলিক বিভাগে এ পদক জিতেছে বাংলাদেশ। সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই পদক হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
এর আগে ২৪ মার্চ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সদর দফতরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।