বুথ ফেরত সমীক্ষা

ফ্রান্সের স্থানীয় নির্বাচনে সারকোজির দল এগিয়ে


স্থানীয় পরিষদের চ‚ড়ান্ত রাউন্ড নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির রক্ষণশীল ইউএমপি পার্টিকে আবারো ক্ষমতায় ফিরিয়ে আনতে যাচ্ছে ফ্রান্সের জনগণ। রবিবার নির্বাচনে বুথ ফেরত ভোটারদের মতামতের ভিত্তিতে করা এক সমীক্ষায় এমনই আভাষ পাওয়া গেছে। খবর বিবিসির।
দেশটিতে আগামী দুই বছর পর ২০১৭ সালে প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। সেটিকে সামনে রেখে এটিকে একটি  পরীক্ষামূলক নির্বাচন হিসেবে দেখা হচ্ছে। মতামত জরিপের ফলাফলে দেখা গেছে, সারকোজির ইউএমপি পার্টি স্থানীয় পরিষদে ৪১ থেকে ৬৫ টি সিট পেতে পারে। তবে ভরাডুবি হয়েছে বর্তমান ক্ষমতাসীন দল সমাজতান্ত্রিক পার্টির। ৩০ টি সিটই তারা হারতে পারে। সারকোজি বলেছেন, এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, জনগণ প্রেসিডেন্ট ওঁলাদের দেশ পরিচালনার নীতিকে প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী ম্যানুয়াল ভলস স্বীকার করেছেন, জনগণের কাছ থেকে তারা অনেকটাই সরে এসেছেন। তাই তাদের ভোট বিপর্যয় হয়েছে। তিনি ঘোষণা দেন, জনগণের ক্ষোভের জায়গাটা তারা বুঝেছেন। তাই অর্থনৈতিক উন্নয়নকে দ্বিগুণ হারে বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন এবং বেশি বেশি চাকুরির সুযোগ সৃষ্টি করার ওপর তাদের সরকারের মনোযোগ থাকবে বলে জানান প্রধানমন্ত্রী।