দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত ওলমার্ট

 
যুক্তরাষ্ট্রের এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্থ নেয়ার অভিযোগের দোষী সাব্যস্ত হয়েছেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট। সোমবার জেরুজালেমের একটি আদালত এই আদেশ দেয়।
ইসরাইলী সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, আগামী ৫মে ইসরাইলের সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দন্ডাদেশ ঘোষণা করা হবে। ঘুষ গ্রহণের অপর এক মামলায় ইতোমধ্যে তাকে ছয় বছরের সাজা দেয়া হয়েছে। তবে এ দন্ডাদেশের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে আপিল করেছেন।