বুরুন্ডিতে ভূমিধ্বসে ১৮ জনের মৃত্যু

 
বুরুন্ডিতে প্রবল বর্ষণের পর সৃষ্ট ভূমিধ্বসে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। রাজধানী বুজুম্বুরা থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে ভূমিধ্বসের ফলে এই হতাহতের ঘটনা ঘটে। এছাড়াও আরো ১০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। দেশটির স্থানীয় সরকারের বরাত দিয়ে সোমবার একথা জানিয়েছে এএফপি।
বুজুম্বুরার গভর্নর জ্যাকস মিনানি জানিয়েছেন, ভূমিধ্বসের ফলে বাড়িঘর ধ্বংস ও ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।
রবিবার রাতের এই ভূমিধ্বসের পর উদ্ধারকারী দলের সদস্যরা নিখোঁজদের সন্ধানে ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে বলে জানান তিনি।
মিনানি আরো জানান, এই ঘটনায় রুতুঙ্গা গ্রামের একটি গির্জায় আশ্রয় নেয়া ১২ গ্রামবাসী মাটি চাপা পড়ে মারা যায়। অন্যরা কাদা পানিতে ভেসে গেছে। সূত্র: এএফপি