যুক্তরাষ্ট্রের এনএসএ সদরদপ্তরে গুলি, নিহত ১

মার্কিন যুক্তরাষ্ট্রে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) সদর দফতরে জোর করে প্রবেশ করার সময় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। অপরজন আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। খবর সিএনএন’র
নিরাপত্তা বাহিনী সূত্র জানিয়েছে, দুইজন ব্যক্তি জোর করে ম্যারিল্যান্ডের ফোর্ট মিয়েদেতে অবস্থিত এনএসএস’র সদর দফতরে প্রবেশের চেষ্টা করেন। এসময় একজন এনএসএ পুলিশ কর্মকর্তা তাদের লক্ষ্য করে গুলি করলে একজন নিহত হন এবং অপরজন গুরুতর আহত হন। দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এক বিবৃতিতে জানিয়েছে, এনএসএসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে এ ঘটনার তদন্ত করছে। তবে ঘটনার সঙ্গে সন্ত্রাসের সংশ্লিষ্টতা আছে বলে মনে করে না এফবিআই।