রামগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন সুরাইয়া

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন রামগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার শিউলী।

মনোনয়নপত্র বৈধ হওয়ায় এবং ওই পদে কোন প্রার্থী না থাকায় তিনি মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কমিশনার।

আরো পড়ুন: মুক্তি পেয়ে দেশের পথে ভারতীয় পাইলট

বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন কমিশনের অফিস কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর সুরাইয়া আক্তার শিউলীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইদুল ইসলাম।

উপজেলা নির্বাচন কমিশনার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এই পদে সুরাইয়া আক্তার শিউলির মনোনয়ন বৈধ হওয়ায় তাকে বিজয়ী ধরে নেওয়া যেতে পারে।

ইত্তেফাক/জেডএইচ