শাহজালালে কোটি টাকার স্বর্ণসহ নারী আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ মাহমুদা হোসেন (২৬) নামে এক নারীকে আটক করা হয়েছে।
জানা গেছে, সোমবার মধ্যরাতে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুর থেকে মাহমুদা ঢাকায় আসেন।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান বলেন, মাহমুদার জুতার ভিতরে চারটি স্বর্ণের বার পাওয়া গেছে। সেগুলোর ওজন আড়াই কেজি। এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি ২২ লাখ টাকা।
অন্যদিকে মাহমুদার সঙ্গে একই ফ্লাইটে আসা নুরুল্লাহ নূর (৪৫) নামে এক ব্যক্তির দেহ তল্লাশি চালিয়ে প্রায় আটশ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বার উদ্ধার হয়েছে।  এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ টাকা।
মইনুল খান জানান, দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ হচ্ছে।