২৫ ফেব্রুয়ারি দীর্ঘদিনের বন্ধু করণ তলরেজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন বিপাশা বসুর বোন বিজয়েতা বসু। সাধারণ বাঙালি হিন্দু নিয়মেই বিয়ে সকল নিয়ম সেরেছেন বিজয়েতা বসু। সেই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার সাত পাক থেকে শুভদৃষ্টি বোনের বিয়ের বিশেষ ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করলেন বিপাশা।
আরো পড়ুন: ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা
বিয়ের ভিডিও পাশাপাশি মুম্বইয়ে আয়োজিত বিজয়েতা বসুর বিয়ের অনুষ্ঠানের বেশকিছু নতুন ছবিও পোস্ট করেছেন বিপাশা।
প্রসঙ্গত, বিপাশা ও বিজয়েতা দুই বোনের স্বামীর নাই করণ। একজন করণ সিং গ্রোভার, অন্যজন করণ তলরেজা। প্রসঙ্গ, করণ সিং গ্রোভারের জন্মদিনের দিন রেজিস্ট্রি বিবাহ সারেন বিপাশার বোন বিজয়েতা। ওই দিন বিপাশার কাছে তাই ভীষণ স্পেশাল ছিল। ব্যচেলরেট পার্টি থেকে নান্দীমুখ সব ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বং বিউটি বিপাশা।
ইত্তেফাক/বিএএফ