ছোটপর্দার জনপ্রিয় মুখ বিদ্যা সিনহা মীম এখন নিয়মিত ব্যস্ত একজন চিত্রনায়িকা। পাশাপাশি ছোটপর্দায়ও দেখা যাচ্ছে তাকে। সম্প্রতি ‘সুইট হার্ট’ ছবির কাজ শেষ করে দেশে ফিরলেন মীম। এছাড়াও আরও বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে শুধু বড়পর্দা নয়, পাশাপাশি ছোটপর্দায়ও দেখা যাচ্ছে তাকে। সম্প্রতি নাঈমের সাথে জুটি বেঁধে একটি বিজ্ঞাপনের শুটিং শেষ করলেন তিনি। এছাড়া আসছে পহেলা বৈশাখে বেশ কয়েকটি বিশেষ নাটকেও দেখা যাবে মীমকে। ‘প্রেম বিক্রিয়া’ শিরোনামের এই নাটকে মীমের বিপরীতে থাকবেন সজল। এছাড়াও চলতি সময়ে বেশ কয়েকটি চলচ্চিত্র নিয়ে ব্যস্ত আছেন তিনি। জানা যায় শিগগিরই একটি যৌথ প্রযোজনার ছবিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে মীম। ছবিতে তার বিপরীতে থাকবেন ইমন।