সিরিয়ায় ৩০ জনকে হত্যা করেছে আইএস

 
সিরিয়ার মধ্যাঞ্চলের একটি প্রদেশে দুই শিশুসসহ অন্তত ৩০ জন বেসামরিক মানুষকে হত্যা করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। মঙ্গলবার দেশটির হামা প্রদেশের একটি গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। খবর: এএফপির।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আবদেল রহমানের ভাষ্য, মাবুজেহ গ্রামে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন বেসামরিক মানুষকে পুড়িয়ে, শিরশ্ছেদ ও গুলি করে হত্যা করেছে আইএস।