চট্টগ্রামের পটিয়ায় বজ্রপাতে দুই জন মারা গেছেন। নিহত খায়রুল (৩৫) উপজেলার কোলাগাঁও ইউনিয়নের সাততেতৈয়া গ্রামের মৃত ইসলাম মিয়ার ছেলে। তিনি পেশায় একজন হাফেজ। অন্যজন নিহত জানে আলম (২৮)উপজেলার জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামের আবু ইউসুফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর একটায় হাফেজ খায়রুল বাড়ির পাশের জমি থেকে ফেরার পথে বজ্রাঘাতের শিকার হন। দিনমজুর জানে আলম দুপুর ২ টায় জমিতে কৃষি কাজ করার সময় বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলে তাদের মৃত্যু ঘটে বলে স্থানীয় ইউপি সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান। পরে তাদেরকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।