কাওরান বাজারে সাড়ে ৭ হাজার কেজি জাটকা আটক

রাজধানীর কাওরান বাজার থেকে ৭ হাজার ৫শ’ কেজি জাটকা মাছ এবং ১১ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-২-এর ডেপুটি কমান্ডার মেজর সালাউদ্দিন মাহমুদ বলেন, র্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল সকালে কাওরান বাজারের পাইকারি মাছবাজার থেকে ৭ হাজার ৫শ’ কেজি জাটকা ইলিশ এবং ১১ ব্যক্তিকে আটক করে। ভোর ৫টা ৪০ মিনিটের দিকে অভিযান শুরু হয় এবং শেষ হয় সকাল ১০টার দিকে। তিনি বলেন, জাটকা ব্যবসায়ীদের কাছ থেকে জরিমানা আদায়ের পর তাদেরকে ছেড়ে দেয়া হয়। তিনি জানান, আটক জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।