মাগুরায় পেট্রোল বোমায় দগ্ধ ইমরানের মৃত্যু


মাগুরায় অবরোধকারীদের ছোঁড়া পেট্রোল বোমায় দগ্ধ ইমরান (৩০) মারা গেছেন। প্রায় দুই সপ্তাহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোরে তার মৃত্যু হয়।
এ নিয়ে ঐ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচজনে। এখনো আরো চারজন চিকিৎসাধীন রয়েছেন। যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।