ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সংক্রান্ত বিভিন্ন দাবি নির্বাচন কমিশনে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। বুধবার বিকাল সাড়ে তিনটায় প্রতিনিধি দল সেখানে যাবেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ। বিএনপি বিশ্বস্ত সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানিয়েছে, দলের সকল নেতাকর্মীদের মুক্তি দেয়া, নির্বাচনের আগে যেসব প্রার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদের জামিন পেতে প্রতিবন্ধকতা সৃষ্টি না করা, দলগুলোর রাজনৈতিক অফিসগুলো খুলে দেয়া এবং যেসব প্রার্থী নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছেন এবং করবেন- তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়াসহ বিভিন্ন দাবি নির্বাচন কমিশনকে জানানো হবে।