ইরাকের তিকরিত শহরটির নিয়ন্ত্রণ বাহিনী দেশটির নিরাপত্তা বাহিনী। প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে এ তথ্য জানিয়েছেন। গত বছরের জুনে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) শহরটির নিয়ন্ত্রণ নেয়। খবর সিএনএন’র।
প্রধানমন্ত্রী বলেন, তিকরিত শহর এখন স্বাধীন। শহরটির চারপাশে মার্কিন বিমান হামলা ইরাকি বাহিনীকে আইএসের সঙ্গে লড়াইয়ে বিজয়ে সহায়তা করে বলে মনে করা হচ্ছে। নিয়ন্ত্রণে নেয়ার পর ইরাকি বাহিনী রাস্তার পাশে পুতে রাখা বোমা এবং বিভিন্ন বাড়ির ভেতর থেকে বিস্ফোরক উদ্ধার করে।