সানি লিওনের নতুন সিনেমা 'কুছ কুছ লোচা হ্যায়'র বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ উঠেছে। মঙ্গলবার এ সিনেমার ট্রেলরের আত্মপ্রকাশ হল। ওয়েব দুনিয়ায় সানিকে নিয়ে আগ্রহ সেই শুরু থেকেই। ইন্দো-কানাডিয়ান এই পর্নস্টার অভিনীত প্রায় সব সিনেমা-মিউজিক ভিডিও ইউ টিউবে সুপারহিট হয়। 'কুছ কুছু লোচা হ্যায়' তেও তার ব্যতিক্রম হল না। শুরুর কয়েক ঘণ্টায় ইউ টিউবে 'এক পহেলি লীলা'-র থেকেও বেশি হিট হল 'কুছ কুছু লোচা হ্যায়'। সিনেমাতে দেখানো হয়েছে ৪৫ বছরের রাম কাপুর প্রেমে পড়ছেন সানি লিওনের। কিন্তু অভিযোগ উঠতে শুরু করেছে সিনেমার বেশ কয়েকটি সংলাপ ও দৃশ্য বেশ আপত্তিকর। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন পরিচালক দেবাং ঢোললকিয়া।
কমেডি ধাঁচের সিনেমাটিতে দুষ্ট প্রকৃতির মধ্যবয়সী গুজরাতি ব্যবসায়ী প্রবীণ প্যাটেল চরিত্রে অভিনয় করেছেন রাম কাপুর। প্রবীণ প্যাটেল থাকেন মালয়েশিয়ায়। স্ত্রী আর এক সন্তানকে নিয়ে তার সংসার। কিন্তু সুন্দরী রমণী শানায়ার প্রেমে পড়ে যান তিনি। কিন্তু বাবা, মা, ভাইবোন মিলে একটি সংসারের খোঁজ পাওয়াই মেয়েটির লক্ষ্য।
সিনেমাটি মুক্তি পাবে আগামী ৮ মে। IMG0