ঢাকা সিটি নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত চেয়ে রিট

 
আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত চেয়ে রিট আবেদন করা হয়েছে। বুধবার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইউনূস আলী আকন্দ।
রিট আবেদনে আইনসচিব, প্রধান নির্বাচন কমিশনার, ঢাকার রিটার্নিং কর্মকর্তা, সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণকে বিবাদী করা হয়েছে।
আইনজীবী ইউনূস আলী আকন্দ জানান, গত ১৮ মার্চ নির্বাচন কমিশন ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে। নির্বাচনের বিধি ১৩ অনুসারে ভোটার সংখ্যার ভিত্তিতে উত্তরের মেয়র পদে এক লাখ টাকা ও দক্ষিণের জন্য ৫০ হাজার টাকা জামানত দিতে হবে। এছাড়া ঢাকা দক্ষিণে ২৭ হাজার ৫০০ টাকা ও উত্তরের জন্য ১৮ হাজার টাকা ব্যাংকে জমা দিয়ে মনোনয়ন ফরম নিতে হয়। যা সংবিধানের একাধিক অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া কোনো ব্যক্তি মেয়র প্রার্থী হতে চাইলে তাকে লাখপতি হতে হবে লাখপতি না হলে তিনি মনোনয়নপত্র নিতে পারবেন না। একারণে তিনি রিট আবেদনটি করেছেন।