দিনাজপুরে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

 
 
দিনাজপুরে মাদকদ্রব্য আইনে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেছেন স্পেশাল জেলা ও দায়রা জজ।
আদালতের একটি সূত্রে প্রকাশ, বুধবার দিনাজপুর স্পেশাল দায়রা জজ আদালতের বিচারক মো. শরিফ উদ্দীন আজাদ দণ্ডিত আসামি হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে মোমিনুল ইসলমের (৩৫)  উপস্থিতিতে বিচারক এই কারাদণ্ডের রায় প্রদান করেন।
মামলার অভিযোগে প্রকাশ—গত ২০১১ সালের ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় পার্বতীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক গোলাম রব্বানী বিভাগীয় ফোর্সের নেতৃত্বে মোমিনুল ইসলামের বাড়ি তল্লাশি করে ৪.৪৬০ কেজি তরল ফেন্সিডিলসহ তাকে আটক করে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে হাকিমপুর থানায় মামলা দায়ের করা হয়।