ফ্রেঞ্চ আল্পসে বিধ্বস্ত জার্মান উইংসের বিমানটির যাত্রীরা বিমানটি পাহাড়ে আছড়ে পরার আগ মুহূর্তে জানতে পেরেছিল তাদের সাথে কী হতে চলেছে। জার্মান ও ফরাসী পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী বিমানটিতে আরোহী ১৫০ জনের ভেতর কোন একজন তার মোবাইল ফোনে বিমানটির ভেতরের অবস্থার একটি ভিডিও ধারণ করেছিলেন। ভিডিওতে বিমানটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগে বিমানটির ভেতরে যাত্রীদের আর্ত চিৎকার করতে দেখা যাচ্ছে বলে ওই দেশ দুটির পত্রিকাগুলো জানিয়েছে।
'প্যারিস ম্যাচ'এ প্রকাশিত খবর অনুযায়ী, বিমানের ভেতরে এতই বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা ছিল যে যাত্রীদের কাউকেই ঠিক মত চেনা যাচ্ছে না। তবে তাদের আর্ত চিৎকারই বলে দিচ্ছে তাদের সাথে কী হতে চলেছে সে সম্পর্কে তারা অবগত'। এসময় যাত্রীদের বিভিন্ন ভাষায় ঈশ্বরের কাছে সাহায্য চাইছিল বলেও পত্রিকাটি খবরে জানিয়েছে।
গত মঙ্গলবার বিমানটি যে এলাকায় বিধ্বস্ত হয়েছে সেখানের পড়ে থাকা একটি মোবাইল ফোনে কয়েক সেকেন্ডের এই ভিডিও ক্লিপটি পাওয়া যায়। প্রথমে জার্মান কর্তৃপক্ষ এই ভিডিওর যথার্থতা নিয়ে প্রশ্ন তুললেও পরে পরীক্ষা করে দেখা গেছে এই ভিডিওটি আসলেই বিমানের ভেতরে করে হয়েছিল।
গত মঙ্গলবার বিধ্বস্ত হওয়া জার্মানউইংসের বিমানের মানসিক বিকারগ্রস্ত কো-পাইলট লুবিজ ইচ্ছাকৃতভাবে বিমানটি নিয়ে আল্পস পর্বতে আছড়ে পড়েন। আর এই কাজে সফল হবার জন্য তিনি ক্যাপ্টেনকে ককপিটের বাইরে ‘অবরুদ্ধ’ করে রাখেন। বিমানটির ভয়েস ডাটা রেকর্ডারের তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, ঘটনার সময় কো-পাইলট আন্দ্রিয়াজ লুবিজ একাই ককপিটে ছিলেন। অর্থাৎ তিনি ঠান্ডা মাথায় কাজটি করেছেন। সূত্র: এনডিটিভি