রাজধানীতে অজ্ঞান ও মলম পার্টির ৭ সদস্যের কারাদণ্ড

 
 
 
 
 
রাজধানীতে অজ্ঞান ও মলম পার্টির সাত সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছে পাওয়া যায়—অচেতন করার মলম, মরিচের গুঁড়া এবং ২০টি এটিভ্যান ট্যাবলেট। দণ্ডপ্রাপ্তরা হলেন—শাহ আলম, রুবেল, জামাল, কাবিলা, সুফিয়া, রওশন আরা ও নার্গিস।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপকমিশনার মাসুদুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্তরা রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নানা কৌশলে লোকজনকে অচেতন করে সর্বস্ব লুট করে আসছিল। তাদের খপ্পরে পড়ে অনেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কখনো মৃত্যুর ঘটনাও ঘটে। এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত অপরাধের ওপর ভিত্তি করে শাহ আলম, রুবেল, জামাল ও কাবিলাকে নয় মাস এবং সুফিয়া, রওশন আরা ও নার্গিসকে ছয় মাসের কারাদণ্ড দেন।