বিমান দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাওয়ায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের নামে একটি গরু ছদকা দিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান ট্যাপা। ৭৩ হাজার টাকায় কেনা এই গরু দিয়ে বুধবার রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তেহারি খান দলের নেতা-কর্মীরা। এ উপলক্ষে সেখানে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় দলের চেয়ারম্যান ও মহাসচিব উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিঙ্গাপুর থেকে ঢাকায় আসার পথে গত ২৮ মার্চ একটি বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে। জাপা চেয়ারম্যান এরশাদ, দলের প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব জিয়াউদ্দিন বাবলুও ওই বিমানের যাত্রী ছিলেন।
দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বুধবার জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদকে নিয়ে এক সঙ্গে কেক কাটতে রাজি না হয়ে রাগ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তার স্ত্রী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।