দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বুধবার জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদকে নিয়ে এক সঙ্গে কেক কাটতে রাজি না হয়ে রাগ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তার স্ত্রী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
বিকালে আয়োজিত অনুষ্ঠানে আগে আসেন এরশাদ, পরে আসেন রওশন। পত্রিকাটির অন্যতম মালিক নূর আলী এরশাদ ও রওশন—দুজনকেই যৌথভাবে কেক কাটার অনুরোধ জানান। এ সময় রওশন বলেন ‘কেন, একসঙ্গে কাটব কেন?’ এ কথা বলেই তিনি দ্রুত স্থান ত্যাগ করেন। রওশনের সঙ্গে চলে যান অনুষ্ঠানে আসা মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিও। পরে অন্য অতিথিদের নিয়ে এরশাদ কেক কাটেন।