পরীক্ষা শুরুর আগে পাওয়া গেল নিখোঁজ পরীক্ষার্থীর লাশ

পরীক্ষা শুরুর মাত্র দেড় ঘন্টা আগে বাড়ির পাশে পাওয়া গেছে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর লাশ। সুমিত দত্ত (১৮) নামের ওই কলেজ ছাত্র গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। গতকাল বুধবার নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকায় বাড়ির পেছনে মন্দিরের পাশ থেকে সুমিতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠায় পুলিশ।

নিহতের পরিবারের পক্ষ থেকে সুমিতকে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়েছে। পুলিশ জানায়, সুমিতের মাথার পেছনের অংশে আঘাতের চিহ্ন থাকলেও শরীরের আর কোথাও জখমের দাগ ছিল না।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) আরেফীন জুয়েল জানান, গত মঙ্গলবার সুমিতের বাবা ছেলে নিখোঁজের ঘটনায় জিডি করেছিলেন।