জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদকে নিয়ে একটি অনুষ্ঠানে একত্রে কেক কাটতে রাজি হননি তার স্ত্রী ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। গতকাল বুধবার দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এরশাদকে নিয়ে একসঙ্গে কেক কাটতে রাজি না হয়ে রাগ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।
রাজধানীর তেজগাঁওয়ে পত্রিকার কার্যালয়ে বিকালে আয়োজিত অনুুষ্ঠানে আগে আসেন এরশাদ, পরে আসেন রওশন। পত্রিকাটির অন্যতম মালিক নূর আলী এরশাদ ও রওশন দু’জনকেই যৌথভাবে কেক কাটার অনুরোধ জানান। এ সময় রওশন বলেন, ‘কেন, একসঙ্গে কাটবো কেন?’ এ কথা বলেই তিনি দ্রুত চলে যান। রওশনের সঙ্গে চলে যান অনুষ্ঠানে আসা মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিও। পরে অন্য অতিথিদের নিয়ে এরশাদ কেক কাটেন। জাপা মহাসচিব জিয়াউদ্দিন বাবলুও এতে উপস্থিত ছিলেন।