কক্সবাজারে বন্য হাতির আক্রমণে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। মানবপাচারের খবর পেয়ে বুধবার রাত ৩টার দিকে বিজিব সদস্যরা জেলার হিমছড়ি ও রেজু খালের মাঝামাঝি পাহাড়ি এলাকায় অভিযানে গেলে এই ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান ১৭ বিজিবির ল্যান্সনায়েক ছিলেন। তার বাড়ি ঝালকাঠি জেলার পূর্ব চাদকাঠি এলাকায়।
কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।