সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের কর্মীসহ আটক ৪৮


সাতক্ষীরায় নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের আটজন নেতাকর্মীসহ ৪৮ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার বেলা ১১ টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বিএনপির দুইজন জামায়াত-শিবিরের ছয় জন নেতাকর্মী রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।