কেনিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে আল-শাবাব জঙ্গিদের হামলায় অন্ততপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের খ্রিস্টান শিক্ষার্থীদের জিম্মি করে রেখেছে জঙ্গিরা। বৃহস্পতিবার সোমালিয়ার সীমান্তবর্তী কাছে অবস্থিত গারিসা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে। খবর: রয়টার্স ও বিবিসির। এই হামলায় আরো অন্তত ৬৫ জন আহত হয়েছেন। আল শাবাব জঙ্গিরা বিশ্ববিদ্যালয়টিতে ঢুকে ব্যাপক গোলাগুলি শুরু করে। হামলার সময় গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
নিরাপত্তা বাহিনীরা সেখানে গেছে। বন্দুধারীদের সঙ্গে তাদের সংঘর্ষ চলছে। এতে আরো হতাহতের সংখ্যা বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইসলামি জঙ্গি গ্রুপ আল-শাবাব হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে সংগঠনের এক মুখপাত্র জানিয়েছে, জিম্মিদের মধ্যে ১৫ মুসলিম শিক্ষার্থীকে মুক্তি দেয়া হয়েছে।