ঋণ নিয়ে নির্ধারিত সময়ে পরিশোধ না করায় এক আর্থিক প্রতিষ্ঠানের করা মামলায় চট্টগ্রামের এক জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানের মালিককে গ্রেফতার করেছে পুলিশ।
পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ জানান, বুধবার গভীর রাতে খুলশী এলাকা জাকির হোসেন লেনের বাসা থেকে ‘ফরচুন শিপইয়ার্ডের’ মালিক মো. সরফুদ্দিনকে (৪০) গ্রেফতার করা হয়।
তিনি বলেন, ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (আইএফআইএল) নামে একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে পাঁচ কোটি ঋণ নিয়েছিলেন সরফুদ্দিন। অর্থ পরিশোধ না করায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।