রাজশাহীতে ৬২ কেজি গাঁজাসহ গোলবানু বেগম (৫৫) নামে এক নারী ‘মাদক ব্যবসায়ীকে’ গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল বৃহস্পতিবার সকালে পবা উপজেলার সবসার সাঁকো এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ক্রেতা সেজে সকালে গোলবানু বেগমের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে বস্তায় মজুদ রাখা অবস্থায় ৬২ কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব আরো জানায়, এসময় গোলবানু বেগমের ছেলে গোলাম মোস্তফা (৩৫) কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান চলছে। এ ব্যাপারে মামলার পর গাজাসহ গোলবানু বেগমকে পবা থানায় হস্তান্তর করা হয়েছে।