হত্যা মামলায় কাউন্সিলর পদপ্রার্থী গ্রেফতার

 
 
 
মনোনয়নপত্র বাছাই শেষে বাতিল হওয়ার পরই পুলিশের হাতে আটক হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক কাউন্সিলর প্রার্থী। সুনিদিষ্ট অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমানকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানার পুলিশ।
পুলিশ জানায়—সাইদুর রহমানের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে পুলিশে খাতায়। তিনি জামায়াতের একজন সক্রিয় কর্মী।
শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সাব্বির হোসেন জানান—বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই শেষে সাইদুরকে আটক করা হয়। তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে। ওই ব্যক্তি ২৮ নমম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন।