আমাদের বিমা শিল্প ফাঁকিবাজিতে অত্যন্ত দক্ষ: অর্থমন্ত্রী

 
 
 
আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘আমাদের বিমা শিল্প অনিয়ম ও ফাঁকিবাজিতে অত্যন্ত দক্ষ। এ অনিয়মন ও ফাঁকিবাজি পরিবর্তন করার জন্যই বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) জন্ম হয়েছে।’ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে আইডিআরের নতুন কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিমা ব্যবসার উন্নয়নে এ শিল্পের প্রসারে শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের কর্মদক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘বিমা ব্যবসা পরিচালনায় ভালো আইন-কানুন করা হয়েছে। এ খাতে ব্যাপক সংস্কারও আনা হয়েছে। এখন বিমা ব্যবসার উন্নয়নে এ শিল্পে কর্মরতদের দক্ষতা বাড়ানোর দরকার।’