মুশাররফের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। লাল মসজিদ ইমাম হত্যা মামলায় তার বিরুদ্ধে বৃহস্পতিবার ইসলামাবাদের একটি আদালত এ পরোয়ানা জারি করে।
ডনের খবরে বলা হয়ে হয়েছে, এর আগে এ মামলায় আদালতে হাজির হওয়ার জন্য মুশাররফের বিরুদ্ধে সমন জারি করা হলেও তিনি আদালতে উপস্থিত হননি।
বৃহস্পতিবার মুশাররফের আইনজীবীরা জানান, মুশাররফ অসুস্থ বিধায় তাকে আদালতে শারীরিকভাবে হাজির হওয়া থেকে অব্যাহতি প্রার্থনা করা হয়। আদালত আবেদন প্রত্যাখান করে মুশাররফের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে।