নাটোর সদর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হারুন অর রশীদকে (৪৫) শুক্রবার নিজ বাসা থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১টার দিকে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তাকে তার সদর উপজেলার একডালা এলাকার বাসা থেকে আটক করে থানায় নিয়ে আসে।
নাটোর থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, আটক জামায়াত নেতার বিরুদ্ধে নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে।