ইন্টারনেটে আসার পরেই আলোচনার জন্ম দিয়েছে ভিডিওচিত্রটি। যেখানে দেখা গেছে নিজের চেয়ে উচ্চতায় বড় একটি বক্সিং ডামিকে উপর্যপুরি আঘাত করে চলেছেন দিয়েগো ম্যারাডোনা। তবে কি ফুটবল ঈশ্বর ফুটবল ছেড়ে বক্সিংয়ের প্রেমে মজেছেন!
ভক্তদের এমন চিন্তায় শঙ্কিত হবার কারণ নেই। নিতান্ত ফিটনেস ধরে রাখতেই এমন কসরত ম্যারাডোনার। শারীরিক স্থুলতার জন্য কিউবার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পাকস্থলি ছোট করা এই আর্জেন্টাইন শরীর ধরে রাখতে নিয়মিতই এখন বক্সিং অনুশীলন করছেন বলে জানা গেছে। তর্কযোগ্যভাবে সর্বকালের সেরা এই ফুটবলারকে ঐ ভিডিও ক্লিপে দেখা যায়, ডামির মুখমন্ডলসহ পুরো শরীরে ঘুষি হাঁকাচ্ছেন।