ব্যাক্তিগত কারণে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) থেকে নাম প্রত্যাহার করেছেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার কেন রিচার্ডসন। শুক্রবার ঘোষণা দেন তিনি।
আইপিএলের রাজস্থান রয়্যালস দলে শেন ওয়াটসন, স্টিভ স্মিথ, জেমস ফকনার এবং বেন কাটিং এর সঙ্গে যোগ দেয়ার কথা ছিল ডান হাতি ফাস্ট বোলার রিচার্ডসনের।
নিজের টুইটার একাউন্টের মাধ্যমে ২৪ বছর বয়সী রিচার্ডসন শুক্রবার বলেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি ব্যাক্তিগত কারণে এ বছরের আইপিএল মিস করছি আমি। দলে নেয়ার জন্য রাজস্থান রয়্যালসকে ধন্যবাদ। শুভ কামনা! সব সময়ই একজন রয়্যাল।’