১২৫ দিন পর খুলল ইসলামী বিশ্ববিদ্যালয়

বাস দুর্ঘটনায় ছাত্র নিহতের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়া কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় দীর্ঘ ১২৫ দিন পর খুলেছে। শনিবার সকাল থেকে বিশ্ববিদ্যারয়ের সকল বিভাগে ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে।
শুক্রবারই শিক্ষার্থীরা নিজ নিজ আবাসিক হলে এসে অবস্থান করছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. লোকমান হাকিম জানান, গত ১ এপ্রিল সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে।
উল্লেখ্য, ২০১৪’র ৩০ নভেম্বর বাস দুর্ঘটনায় এক ছাত্র নিহতের জেরে সহিংস পরিস্থিতি সামাল দিতে  কর্তৃপক্ষ ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছিল।