গ্যাসের অপচয়ে রোধ করতে হবে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গ্যাস জাতীয় সম্পদ। এ সম্পদের যথাযথ ব্যবহার আমাদের সকলের দায়িত্ব। গ্যাসের যেন অপচয় না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, জালালাবাদ গ্যাস এমপ্লয়িজ ইউনিয়ন সততার সাথে তাদের দায়িত্ব পালন করেছে বলেই দ্বিতীয়বার পুনঃনির্বাচিত হয়েছে। জাতীয় সম্পদ গ্যাসকে জালালাবাদ গ্যাসের শ্রমিকরা রক্ষা করবে-এমন আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী মুহিত।
 
শনিবার সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে জালালাবাদ গ্যাস এমপ্লয়িজ ইউনিয়ন সিবিএ’র নব-নির্বাচিত নেতৃবৃন্দের সাথে সংক্ষিপ্ত মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
 
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাস এমপ্লয়িজ ইউনিয়ন সিবিএ’র সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি আতিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আবদুল আউয়াল খান, সাধারণ সম্পাদক মো. শাহআলম, সাংগঠনিক সম্পাদক কাজী মোশারফ হোসেন, দফতর সম্পাদক বিল্লাল হোসেন, সদস্য আমির হোসেন প্রমুখ। 
 
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, আ’লীগ নেতা আবদুর রহমান জামিল, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি প্রমুখ।
 
এদিকে জালালাবাদ গ্যাস এমপ্লয়িজ ইউনিয়ন সিবিএ’র নব-নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন জালালাবাদ গ্যাস কন্ট্রাকটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হক জিল্লুসহ-সভাপতি জগদীশ চন্দ্র দাশ, সাবেক সভাপতি আবুল ওয়েছ সিদ্দিকী  প্রমুখ।