বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, ফরিদপুর জেলা ও ঢাকা জেলা ৩০তম জাতীয় হকির সেমিফাইনালে উঠেছে । আজ রবিবার দুপুর একটায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সেনাবাহিনী মুখোমুখি হবে নৌবাহিনীর। বিকেল সোয়া তিনটায় দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা জেলার মুখোমুখি হবে ফরিদপুর জেলা। এটিএন বাংলা খেলাগুলো সরাসরি সমপ্রচার করবে।