তিন মাস পরে নিজ বাসভবনে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার দুপুর সোয়া ১২টার পরে গুলশানের নিজ বাসায় পৌঁছার তিনি।
গত ৩ জানুয়ারি থেকে গুলশানের নিজ কার্যালয়ে অবস্থান করছিলেন খালেদা জিয়া। ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন সমাবেশ করতে না পারায় দেশব্যাপী লাগাতার অবরোধের ডাক দেন তিনি। এরপর থেকে নিজ কার্যালয়েই অবস্থান করছিলেন বিএনপি চেয়ারপারসন।
খালেদা জিয়ার বিরুদ্ধে চলা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার শুনানিতে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় গত ২৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
গত ৪ মার্চ ঐ দুই মামলার শুনানি শেষে আজ (৫ এপ্রিল) আবারো আদালত বসে। সেখানে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন খালেদা জিয়া। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। এরপর আদালত থেকে বেরিয়ে খালেদা জিয়া তার গুলশানের বাসভবনে যান।